← সব গণমাধ্যম কভারেজ

উৎস: Prothomalo

অংশীজনদের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তিনি অংশীজনদের সঙ্গে বসে, তাদের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করতে চান। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদমাধ্যমের সংস্কার কেন, কীভাবে?’ শীর্ষক এক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা এ কথা বলেন। ‘মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক’ এবং ‘আইন ও বিচার’ নামে দুটি প্ল্যাটফর্ম এ আলোচনা সভার আয়োজন করে। তথ্য উপদেষ্টা এর আগে একাধিক অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশন করা হবে বলে জানিয়েছিলেন। আজকের অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, সেটির সর্বশেষ অবস্থা কী? সেই প্রেক্ষাপটে তথ্য উপদেষ্টা বলেন, এটি নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বসছেন। সম্পাদক পরিষদের সঙ্গে বসা হয়েছে। বিভিন্ন পক্ষের সঙ্গে বসা এখনো শেষ হয়নি। সব পক্ষের সঙ্গে বসে, তাদের পরামর্শ নিয়ে তাঁরা এই সংস্কার কমিশন ঘোষণা করতে চাইছেন।

মূলত প্রকাশিত হয়েছে https://www.prothomalo.com/bangladesh/ws068n5pr3